1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেড়াতে ডেকে নিয়ে এক যুবককে ঘরে আটকে রেখে তাঁর ছোট ভাইকে তুলে নেওয়া এবং তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।

এ সময় নগদ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী যুবক মো. আব্দুস সামাদ (২৩) এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—জেলি বেগম (৪৫), সাব্বির শেখ (২৫), সবুজ শেখ (২৮), দুখু শেখ (২২) ও আমেনা আক্তার সাথী (৩০)। তাঁদের সবার বাড়ি উপজেলার গিমাডাঙ্গা বঙ্গবন্ধু গেট এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, জেলি বেগমের সঙ্গে আব্দুস সামাদের পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে তাঁদের মধ্যে পারিবারিক যাতায়াত ছিল। গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে জেলি বেগমের আমন্ত্রণে ছোট ভাই ফয়সালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তাঁর বাড়িতে যান আব্দুস সামাদ। অভিযোগে বলা হয়, সেখানে পৌঁছানোর পরপরই তাঁর মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয় এবং তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় তাঁর পকেটে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা নিয়ে যান দুখু শেখ বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে সাব্বির শেখ ও দুখু শেখ তাঁর ছোট ভাই ফয়সাল এবং মোটরসাইকেলটি নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ছোট ভাইকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে দাবি করেন আব্দুস সামাদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কৌশলে ওই ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়েছে, তাঁর দুটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় এক লাখ ৯০ হাজার টাকা।

এসব মালামাল উদ্ধারের পাশাপাশি নিখোঁজ ছোট ভাই ফয়সালের সন্ধান দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও করেছেন আব্দুস সামাদ। তবে এসব অভিযোগের স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করা যায়নি। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত ফয়সালের সন্ধান নিশ্চিত করা, অভিযোগে উল্লেখ করা মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION