কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়েরের ৩৩ দিন পর আসামি বাবু শেখ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন অভিযান চালিয়ে নাগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে বাবু শেখ কে আসামি করে ধর্ষন চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।আসামি বাবু শেখ নাগড়া গ্রামের লায়েক শেখের ছেলে।
অভিযোগ থেকে জানা গেছে,গত ৩১ আগস্ট গভীর রাতে বাবু শেখ ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন টর্চের আলো নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে বাবু শেখকে ধরে ফেলে কিন্তু তাদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে বাবু শেখ স্থানীয়দের হাত থেকে ছুটে পালিয়ে যান।
ঘটনার চার দিন পর গত ৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে বাবু শেখের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় ধর্ষন চেষ্টার একটি লিখিত অভিযোগ করেন।এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে বাবু শেখের বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার ওসি তদন্ত মোঃ নাহিদ হোসেন জানান, ধর্ষন চেষ্টা মামলার আসামী বাবু শেখ কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply