1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের প্রতিনিধিদের হাতে এসব গভীর নলকূপ হস্তান্তর করা হয়।

এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, পূজারি, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পানির সংকট নিরসন এবং মসজিদ-মন্দিরে আগত ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি হাটবাজারে আসা সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে এসব নলকূপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, নিরাপদ পানির ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদার সঙ্গে জড়িত। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি হাটবাজারে গভীর নলকূপ স্থাপনের এ উদ্যোগ জনসাধারণের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে বিতরণ করা নলকূপগুলো দ্রুত স্থাপন, নিয়মিত ব্যবহার উপযোগী রাখা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন বগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলামসহ বগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION