ডেস্ক রিপোর্ট : চার দিন বন্ধ থাকার পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিটের এলএনজি টার্মিনাল। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটি দিয়ে গ্যাস সরবরাহ শুরু হয়।
এর আগে রক্ষণাবেক্ষণকাজের জন্য গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে সামিটের এলএনজি টার্মিনালটির কার্যক্রম বন্ধ রাখা হয়। শনিবার বিকেল ৪টা পর্যন্ত এ কাজ চলার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই দুপুর ১টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
রক্ষণাবেক্ষণকাজের কারণে সামিটের টার্মিনাল থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ ছিল। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ সময়ে দেশের দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে বলে জানানো হয়েছিল।
মহেশখালীতে সামিটের পাশাপাশি এক্সিলারেট এনার্জির আরেকটি এলএনজি টার্মিনাল রয়েছে। এ টার্মিনালের সক্ষমতা দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট।
Leave a Reply