ডেস্ক রিপোর্ট : দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতোই এবারও সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এই হুশিয়ারি দেন।
সরকার প্রধান বলেন, অতীতের মতো এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়।
তিনি বলেন, একাত্তরের মতো, ‘নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকের ৭ নভেম্বরের বিপ্লব র্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন। আজকের এই র্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দিন।’
তিনি আরও বলেন ‘একই সাথে যে গণতন্ত্রকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছে সেই গণতন্ত্রকে রক্ষার দিন হোক রক্ষার দিন আজকের এই ৭ নভেম্বর।’
নয়া পল্টনের হাজার হাজার নেতা-কর্মীদের কাছে সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে নেতা-কর্মী-সমর্থকরা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানায়।
এ সময়ে মঞ্চে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
Leave a Reply