গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭’ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ করেছেন কোটালীপাড়া পৌর শ্রমিক দলের সদস্য সচিব, আসন্ন পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোল্লা নুর আলম।
শনিবার বিকেলে শ্রমিক দল নেতা মোল্লা নুর আলম উপজেলার পৌর মার্কেট ব্রীজে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী এবং ভ্যান চালক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া পৌর শ্রমীক দলের সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী মোল্লা নুর আলম বলেন, আমি জতীয় গুরুত্বপূর্ণ সকল দিবসেই অন্য শ্রেণী পেশার শ্রমজীবী, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ দুস্থদের মাঝে খাবার বিতরণ করলাম। আমার এই কর্মকার্ন্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় পৌরসভার ৮নং ওয়ার্ডের সমর্থকবৃন্দ সাথে ছিলেন।
Leave a Reply