1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক।

রোববার (৮ নভেম্বর) সকালে অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক খান গোপালগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের সুসজ্জিত হাউস গার্ড দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম -সেবা উপস্থিত ছিলেন।

পরে তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের Procurement, Logistics ও Asset Management-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম, পুলিশি সরঞ্জামাদি সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন সম্পদের ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় জেলা পুলিশের উদ্ধেতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অতিরিক্ত ডিআইজি। তিনি পুলিশি সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জেলা পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরঞ্জাম ও সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

একটি জেলা পুলিশের দৈনন্দিন কার্যক্রমকে কার্যকর ও গতিশীল রাখতে সরঞ্জাম ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা এবং সরকারি সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের বাস্তব চিত্র পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে দিকনির্দেশনা দেওয়া সম্ভব হয়।

অতিরিক্ত ডিআইজির এ পরিদর্শনের ফলে জেলা পুলিশের Procurement, Logistics ও Asset Management কার্যক্রমে আরও পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরো শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের নিয়মিত পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION