1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,কুমার মৃদুল দাস,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,মুক্তিযোদ্ধা আবদুল মান্নান শেখ,সাংবাদিক মিজানুর রহমান বুলু,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা,মিরাজ হোসেন, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণু পদ মজুমদার উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মীয় বাণী পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং প্রথমে উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION