1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আগুন জ্বেলে ও মশাল মিছিল করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।

এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজে, জেলা শিল্পকলা একাডেমি এবং এর কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় আগুন জ্বেলে ও মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় তারা।

এছাড়াও কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড়সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION