ডেস্ক রিপোর্ট : রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
Leave a Reply