ডেস্ক রিপোর্ট : ঢাকার ফার্মগেটের পর এবার মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।সোমবার (৯ নভেম্বর) রাত ৯ টা ২০ এর দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘বসুমতি পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল। বাসের লোকজনও আশপাশে ছিল না।’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘রাত ৯টা ১০ মিনিটে তারা আগুনের খবর পেয়েছেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
এর আগে সন্ধ্যায় ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
Leave a Reply