গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবি সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তাঁরা।
জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে অব’রো’ধকারীদের ধা’ওয়া-পাল্টাধা’ওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আ’গুন দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বি’ক্ষো’ভ করেন অবরোধকারীরা।
এ পরিস্থিতিতে বিকেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
Leave a Reply