1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ - Bangladesh Khabor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাবিতে আবারও দুটি ককটেল বিস্ফোরণ, অধ্যাপকের গাড়িচালক গুরুতর আহত কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছিলেন ছাত্রশক্তির হাসিব জয়পুরহাটের এক হাটেই প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও ছোট বোনের বিয়ের জমানো সাত লাখ টাকাসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া কৃষক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নতুন ঘর নির্মাণের জন্য টিন ও আনুষঙ্গিক খরচ বহনের জোরালো আশ্বাস দিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের পরপরই ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে পরিবারটির খোঁজখবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ড. মাসুদ। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি মোশাররফ হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এলাকার যেসব বিত্তবান মানুষ ইতোমধ্যে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ একজন মানুষ বিপদে পড়েছেন, কাল আমারও এমন বিপদ হতে পারে। তাই বিপদে একে অপরের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি একটি বড় ইবাদত।”

তিনি আরও বলেন, “আল্লাহর কোনো বান্দাকে সহযোগিতা করলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তেমনি তাঁর কোনো বান্দার দুঃখ-দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়েও তাঁর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই আমাদের এই মহান কাজে সবসময় এগিয়ে আসতে হবে।”

সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুর আলম, দাসপাড়া জামায়াতের সভাপতি ইবরাহিম খলিল, সাবেক পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় কৃষক মোশাররফ হোসেনের বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুনে বসতঘর, দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, সব আসবাবপত্র এবং ছোট বোনের বিয়ের জন্য দীর্ঘ ১২ বছরের কষ্টার্জিত ৭ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION