1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের ঘোষিত দ্বিতীয় দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধের কথা জানিয়ে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পশ্চিমপাড় হেলিপ্যাড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা বরদাস্ত করা হবে না। কোটালীপাড়া উপজেলায় যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। পাশাপাশি উপজেলা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

লকডাউনের দ্বিতীয় দিনেও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীদের এমন অবস্থান ও কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION