1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা।
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দুর্বৃত্তদের ছারপোকার দল উল্লেখ করে নুসরাত আরও লেখেস, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি৷ এসব করে কী আর করবে!’
এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে এনসিপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।
নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, আপু এখন কথা বলতে পারবে না। আমাদের বাড়িতে চারটি পেট্রোল বোমা মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। তবে কে বা কারা মেরেছে সেটা চেনা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমরা চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। পরে নিজেরা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। তবে এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION