1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় সালাহউদ্দিন প্রধানমন্ত্রী, আবার কখনো মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রী, তা আপনারা বসে ঠিক করুন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দুনিয়ার সব বিষয়ে তাকে কথা বলতে দেখা যায়। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

তিনি বলেন, সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীরা। এমন ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন, তা বোধগম্য নয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমার বড় প্রশ্ন জাগে যে- আওয়ামী লীগ, যুবলীগ এতগুলো মানুষ হত্যার পরেও কেন টেকনাফে তারা মিছিল করতে পারে, কেন আপনারা তাদের হাত-পা কেটে রেখে দিতে পারেন না?

আওয়ামী লীগ নির্যাতনের কথা তুলে ধরে জাবের বলেন, সারা দেশের মতো ভবিষ্যতে যদি টেকনাফে আওয়ামী লীগ, যুবলীগ মিছিল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন।

পলাতক শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসীদের গডমাদার হাসিনা কলমটা টেবিলে রেখে ভারতে পালিয়ে গেছে, তখন তো কোনো পাসপোর্ট লাগে নাই। এখনও পাসপোর্ট লাগবে না। তাকে ডিসেম্বরের আগেই আসতে বলেন। আমাদের সঙ্গে তার বোঝাপড়া এখনো শেষ হয়নি। এখনো রাস্তায় আমাদের হাজার হাজার ভাইদের রক্তের দাগ শুকায় নাই। ওই বোঝাপড়া শেষ না করে সে যদি দিল্লিতে মইরা যায় তাহলে আমাদের আফসোসটা থেকে যাবে। তাকে দেশে এনে রশিতে ঝুলিয়ে তার ফাঁসির রায় কার্যকর করলে আমাদের অন্তরে শান্তি হবে।

পরে তিনি ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION