1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪ - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপ সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, জয়পুরহাটের আভিযানিক দল। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
​শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এসআরবির জয়পুরহাট ক্যাম্পের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট সদর থানাধীন দোগাছী উত্তর পেচুলিয়া (মঙ্গল পাড়া) গ্রামে অভিযান চালায় এসআরবির একটি দল।
অভিযানে মাদক কারবারি মোঃ রায়হান হোসেনকে (৪৮) তার বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
​এর আগে একই এলাকায় অপর একটি বসতবাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ বোতল ফেনসিডিল, ৪ বোতল কাফ সিরাপ এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বাবু সোনার (৪৫), পিতা-মৃত মোকলেছ সোনার এবং তার দুই ছেলে মো. রুবেল হোসেন (২৬) ও মোঃ রবিন হোসেন (২৪)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া দোগাছী গ্রামে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION