1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে সংরক্ষিত আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

শুক্রবার বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।

নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীশিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এই কৃতিত্ব মনে রাখবে।

বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION