1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পোশাক শ্রমিকদের জন্য সুখবর - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যেভাবে চাল পাবেন শ্রমিকরা

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের বুধবারের চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।

চিঠিতে বলা হয়েছে, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম হবে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION