1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরবর্তী কনস্যুলার সংলাপ দুপক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

তিনি আরো জানান, বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।

 

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION