1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ‘শান্তি চাই, তবে দুর্বলতা ভেবে ভুল করলে বড় ভুল হবে’ ,পাকিস্তানকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ যোগ দিয়ে তিনি বলেন, ভারত প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না বা যুদ্ধও বাঁধানো তাদের উদ্দেশ্য নয়। কিন্তু এর অর্থ এই নয় যে ভারত নিজের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে।

প্রতিবেশী দেশ যতদিন সন্ত্রাসবাদের পথ থেকে সরে না আসবে, ততদিন সন্ত্রাসবাদীদের কোণঠাসা করতে যেকোনো কড়া পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না ভারত। মূলত পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন রাজনাথ। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে নৃশংস হামলায় ২৬ জনের প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত এর আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে উপযুক্ত জবাব দিয়েছে।

রাজনাথ সিং আরও বলেন, ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, তবে যদি কেউ সন্ত্রাসবাদ জিইয়ে রাখে, তবে সেই আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তায় ভারত সবসময় আপসহীন।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION