1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২ এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই সমাপ্তির দিকে পৌঁছাবে বলে আবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকার চলাকালে তিনি পুনরায় তার এই অবস্থানের কথা জানান, তবে কীভাবে বা কত দ্রুত এই সংঘাত শেষ হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ বিষয়ে আমাদের একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

এদিকে, ইরানের বিষয়ে ওয়াশিংটনের নীতি নিয়ে একধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের নানা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সঙ্গে দুটি বিপরীতমুখী পদক্ষেপ পর্যালোচনা করছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন করে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে। তবে অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ বের করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION