1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবমারসিবল পানির পাম্পের পাইপ থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে।

এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আসার উৎসাহ দেখা দিয়াছে। তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাড়ী বাজারে গিয়ে পাম্পটি দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। ব্যবসায়ী কামরুল শেখ জানান তিনি মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।

গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম ওঠার কারণ বুঝতে না পেরে হঠাৎ তিনি পাইপের মুখে গ্যাস লাইট দিয়ে আগুন ধরালে জ্বলে উঠতে দেখেন।এ খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে কামরুলের দোকানের সামনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায় কয়েক দফায় পাম্পটি চালিয়ে আগুন জ্বলার বিষয়টি দেখানো হয়।

স্থানীয়রা জানান, যদি মাটির নিচে সত্যিই গ্যাস থাকে তাহলে আমাদের ব্যপক উপকারে আসবে। এজন্য বিষয়টি নিশ্চিত করতে সরকারের কাছে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানাই।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে পানির পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর নিস্চিত হওয়া গেছে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION