1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরশহরে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং পৌর বিএনপির সহসভাপতি মো. শাজাহান হাওলাদার।
কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION