পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া।
২৩ অক্টোবর শুক্রবার বিকেলে আমবাগ বাজারে ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে এম এ মিলন ভুঁইয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি জামপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এম এ মিলন ভুঁইয়া বলেন, আমি জামপুর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার রাজনীতির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। আমি নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও উন্নয়নমুখী জামপুর ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমি চাই জামপুর ইউনিয়নের প্রতিটি মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা পায়। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণের সমর্থন পেলে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাব।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply