1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী গাইবান্ধার রামচন্দ্রপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জোহ ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’ উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর : এমপি বাবর

ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তিনি বলেন, প্রচারের প্রয়োজন আছে, তবে প্রচারের পাশাপাশি বাস্তব কাজও থাকতে হবে। কাজ হলে মানুষ তা দেখবে এবং বুঝতে পারবে যে তাঁরা কাজ করছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালাইয়ের টিএনটি অফিসসংলগ্ন এলাকা থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে টিএনটি মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে প্রতিমন্ত্রী নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের যতটুকু প্রচার হওয়ার কথা, তার ৮০ শতাংশও প্রচার হয়নি। তবে শুধু টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখানোর জন্য কাজ করার প্রচার তাঁরা চান না। প্রচারের পাশাপাশি বাস্তব কাজ থাকতে হবে। কাজ হলে মানুষ তা দেখবে এবং বুঝতে পারবে যে তাঁরা কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে সরকারের কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা নাগরিক ও সামাজিক দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধ ও সুস্থ সমাজ গঠনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।

অভিযান চলাকালে বাড়ি, কর্মস্থল, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়াসহ কালাই উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION