1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী গাইবান্ধার রামচন্দ্রপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জোহ ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’ উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর : এমপি বাবর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে।

তিনি বলেন, অর্থনীতিবিদেরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এটিকে তিনি তারেক রহমানের সরকারের অর্জন হিসেবে উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।  সরকারের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে পূজা-অর্চনায় অংশ নিতে এসেছেন। তারাও এবারের পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

তিনি বলেন, অতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হতো। বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়, এমন প্রচারণা চালানো হতো।

এবারের দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION