ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সমস্ত প্রচেষ্টা প্রতিহত করতে সরকার এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় তৈরি করার জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের পক্ষে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি করে পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে।
নেতাকর্মীদের বলা হয়েছে, মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে তার শিক্ষা অর্জনের বিকল্প নেই। যদি সে ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে বঞ্চনার শিকার হতে হয়, প্রতারণার শিকার হতে হয়। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। আর এর প্রসারের জন্য যিনি কাজ করেন, তিনি অত্যন্ত মহতী ব্যক্তি বলে আমি মনে করি।’
Leave a Reply