1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা গোপালগঞ্জে একমাস ধরে বন্ধ পাচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজ, ভোগান্তিতে শহরবাসী দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং আধুনিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মাদ্রাসার সভাপতি গাজী মো. গিয়াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সদস্যসচিব শোয়েব বাশরি হাবলু।
প্রধান অতিথির বক্তব্যে শোয়েব বাশরি হাবলু বলেন, দীর্ঘ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতেও কাজ করা হচ্ছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের সভাপতি আনিচুর রহমান, বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION