1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম ‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার জাজিরায় আ. লীগ-বিএনপির সংঘর্ষে আ.লীগের দুই সমর্থক নিহত আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩ গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ কোটালীপাড়ায় আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচী পালিত, মাঠে নেই বিএনপি

‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি বলেছেন, গোপালগঞ্জে এলে নয়নকে দ্বিগুণ জবাব দেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামছুল হক।

নয়নকে উদ্দেশ করে শামছুল হক বলেন, ‘ঢাকায় বসে আপনি যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সাহস থাকে, তাহলে গোপালগঞ্জে আসুন। ঢাকায় বসে যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ করে দেখিয়ে দেব, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সক্ষমতা আপনার নেই।’

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকেও উদ্দেশ করে বক্তব্য দেন শামছুল হক। তিনি দাবি করেন, আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন।

তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা টুঙ্গিপাড়ায় আসুন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা সারা জীবন মনে রাখবেন।’

এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশেও বক্তব্য দেন শামছুল হক। তিনি বলেন, টুঙ্গিপাড়ার মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করছেন। এলাকায় উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION