কামরুল হাসান, কোটালীপাড়া : আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামীলীগের ঘোষিত ১০ দফা কর্মসূচীর অংশ হিসেবে প্রথমদিনের লকডাউন কর্মসূচী সফল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা থেকে হাজার হাজার মানুষ রাস্তায নেমে আসে। দুপুর পর্যন্ত তারা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।
অপরদিকে আওয়ামীলীগের এ লকডাউন কর্মসূচীর প্রতিবাদে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।এদিকে লকডাউন ঘিরে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।খোলে নি কোন দোকানপাট এবং সরকারি কোন অফিস।কোটালীপাড়ার সাথে সব ধরনের যোগাযোগ বিছিন্ন রয়েছে।তবে লকডাউনকে কেন্দ্র করে এউপজেলায কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আওয়ামীলীগ নেতারা আজকের মতো আগামীকালের লকডাউন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহবান জানিয়েছেন।
এর আগে দুইদিনের মশাল মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
Leave a Reply