ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ে বিদেশীদের কোনো উদ্বেগও নেই।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে ফ্যাসিবাদের পতিত সরকার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এটাকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না। সেটা বিশ্বের আমাদের সকল ডেভেলপমেন্ট পার্টনাররা ভালোভাবেই বোঝে।
এছাড়া, বাংলাদেশের কারও সাথে শত্রুতা নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ সব দেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান তিনি।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে ভারতের চিঠির আশা এখনও ছাড়ছে না বাংলাদেশ। এই চুক্তির গুরুত্ব বাংলাদেশের পাশাপাশি ভারতও নিশ্চই বোঝে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আসন্ন বিজয় দিবসে, অভ্যন্তরীন রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করছেন না বলেও দাবি করেন তিনি।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামীদের ফেরত আনা তার সরকারের অগ্রাধিকার। এ নিয়ে ভারতের সহযোগীতা ব্যপারেও আশাবাদী তিনি।
Leave a Reply