1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩ - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম ‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার জাজিরায় আ. লীগ-বিএনপির সংঘর্ষে আ.লীগের দুই সমর্থক নিহত আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩ গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ কোটালীপাড়ায় আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচী পালিত, মাঠে নেই বিএনপি

আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে আড়াই ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অপরজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার গার্মেন্টসপল্লিতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সোয়া ৯টার দিকে রুহিতপুর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি এবং রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সব মিলিয়ে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পূর্ব আগানগরের গার্মেন্টসপল্লি এলাকায় বিস্ফোরণের পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যদিকে রুহিতপুর এলাকায় বিস্ফোরণের পর মোকসেদ নামে একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুহিতপুর এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।

এসব চোরাগোপ্তা হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আপ্রাণ চেষ্টা করছেন।’

এক রাতে বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION