1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার পাকিস্তানি মিলিটারিও লিখল, ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর এবার পাকিস্তানি মিলিটারিও লিখল, ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ শেখ হাসিনা লাইভে মুখ না দেখানোর কারণ জানালেন মোহাম্মদ আরাফাত গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : বিএনপি নেতা মেজর (অবঃ) অহিদুল লালমনিরহাটে ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প বাউফলে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিনিধি আটক, পরে মুক্ত কোটালীপাড়ায় আ.লীগের মশাল মিছিল রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে: শিক্ষা সচিব

এবার পাকিস্তানি মিলিটারিও লিখল, ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান সেনাবাহিনী ‘বীর বিক্রম’ সম্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, গত বুধবার (২৫ নভেম্বর) পিএমএ সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

পোস্টে হাফিজ উদ্দিন আহমদকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাকে গড়ে তুলেছিল, সেখানেই ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পা রেখে তার স্মৃতিতে ফিরে আসে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো বছরগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পিএমএ কেবল তার প্রশিক্ষণকেন্দ্র ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও স্মৃতিচারণ করেন।

পোস্টে জানানো হয়, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে আসা তার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন ঐতিহ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে পোস্টে। সেখানে দুই দেশের সম্পর্ককে ‘দুই জাতি, এক অভিন্ন ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন’ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION