1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম ‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার জাজিরায় আ. লীগ-বিএনপির সংঘর্ষে আ.লীগের দুই সমর্থক নিহত আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩ গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ কোটালীপাড়ায় আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচী পালিত, মাঠে নেই বিএনপি

গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিএফআইইউর নির্দেশে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের একটি বড় অংশ লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য হিসাবগুলো বন্ধ থাকবে, তা জানা যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION