1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম ‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’, নয়নকে প্রকাশ্যে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার জাজিরায় আ. লীগ-বিএনপির সংঘর্ষে আ.লীগের দুই সমর্থক নিহত আড়াই ঘণ্টায় কেরানীগঞ্জের পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩ গোপালগঞ্জে বন্ধ পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ কোটালীপাড়ায় আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচী পালিত, মাঠে নেই বিএনপি

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ও অন্যান্য স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা এবং রাতের বেলায় নিরাপত্তা টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিপিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক নির্দেশনায় এসব কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগে জারি করা সার্কুলারে উল্লেখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে।

নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। এসব স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো অতিথি বা বহিরাগত প্রবেশ করতে চাইলে প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত করতে হবে। এরপর বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের সাহায্যে তল্লাশি চালাতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অনুমতি দেওয়া হলেও মূল কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অন্যান্য স্থাপনায় প্রবেশের ক্ষেত্রেও পরিচয় যাচাই ও দেহ তল্লাশির পর ভিজিটর কার্ড দেওয়ার নির্দেশনা রয়েছে। দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, সাক্ষাতের ব্যক্তি, আসার উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত রেজিস্টারে সংরক্ষণ করতে হবে।

বিদ্যুৎ স্থাপনার আশপাশে অপরিচিত ব্যক্তির উপস্থিতি নজরে এলে তাঁর বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড শনাক্ত হলে দ্রুত স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

নির্দেশনায় সিসি ক্যামেরার নিরাপত্তাব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কেপিআই, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখতে হবে। পাশাপাশি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালন ও যাতায়াতের সময় প্রত্যেককে দৃশ্যমানভাবে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ব্যাগ কিংবা সামগ্রী নিয়ে প্রবেশের ক্ষেত্রে সেগুলো যথাযথভাবে পরীক্ষা করতে হবে।

স্থাপনাগুলোর নিরাপত্তা অবকাঠামো সচল রাখার অংশ হিসেবে সীমানাপ্রাচীরের পাশের ঝোপঝাড় পরিষ্কার, ওয়াচ টাওয়ারে দায়িত্ব পালন এবং বিদ্যুৎকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ভান্ডার এলাকায় নিরাপত্তাবাতি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দাপ্তরিক সময় শেষে নিরাপত্তা তদারকি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের তদারকির বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিখতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছে বিপিডিবি। বিদ্যুৎ স্থাপনা এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তির চলাচল বা কর্মকাণ্ড চোখে পড়লে দেরি না করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION