1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিস্থিতি তুলে ধরে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরা যেমন চায় না, শিক্ষকরাও চান না। তিনি এতদিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

হাসনাত বলেন, আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডাকে ব্যবহার করে তাকে (চুয়েটের ভিসি) জোরপূর্বক চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। এদের ন্যূনতম লজ্জা বা ব্যক্তিত্ব নেই। সব জায়গাতেই এমন লোক রয়েছে, আমাদের এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

প্রসঙ্গত, চুয়েটে ভিসিবিরোধী আন্দোলন চলছে। ভিসি আজ তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে অফিস করেন। পরে শিক্ষার্থীরা তাকে বাইরে থেকে তারা মেরে দেয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মহানগর আহ্বায়ক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার (জুবায়ের সরদার) এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION