1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর বিষয়ে করা মামলায় পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। সেটিরই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো আজ, যেখানে এই ৬৬৬ কোটি টাকা যত দ্রুত সম্ভব পরিশোধ করতে বলা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে মামলাটি পাঠানো হয় নতুন বেঞ্চে।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭— এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে দাবি করা কর ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায় রুল দেন। শুনানি শেষে রুল খারিজ করেন হাইকোর্টের নতুন এ বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION