1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল - Bangladesh Khabor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত সোয়া ১-টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজনৈতিক জীবনের অধিকারী মাহবুব আলী খান স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্যদিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে তার জানাজার নামাজে ইমামতি করেন থানাপাড়া জামে মসজিদের ইমাম শিবলী আহমেদ।

এতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, অ্যাডভোকেট চোধুরী খসরুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর এম মাহাবুব আলী সোহেল ও আল-আমিন ইসলামসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মাহবুব আলী খানের জানাযায় প্রায় তিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। পরে বেদগ্রাম পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION