1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি কম হয়, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সব জায়গায় হচ্ছে; এয়ার অপারেটর যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, তাদের যতটুকু সম্ভব যাতে যাত্রী ভোগান্তি কম হয়।

আগে যাতে জানিয়ে দেওয়া হয় এবং যারা এসেছে তাদের ভোগান্তি যতটুকু সম্ভব তাদের দ্বারা কমানো, এটার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছ।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ জানান, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের সমন্বয় করার চেষ্টা চলছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদের বিকল্প ফ্লাইটে মদিনা অথবা দাম্মামে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সেখান থেকে কর্মস্থলে পৌঁছাতে পারেন এবং ভিসার মেয়াদ নষ্ট না হয়।

তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি, অবশ্যই যাত্রী ভোগান্তিটা আমাদের কার্যক্ষমতার বাইরে ছিল। এখন দাম্মাম অথবা মদিনা, এই দুটি বিমানবন্দরে যেহেতু কার্যক্রম আছে, আমরা বলেছি, বিনা খরচে তাদের সমন্বয় করে দেব। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে সিট প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা করবো।

কাইজার সোহেল আহমেদ বলেন, সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। সেখানে অনেক বাংলাদেশি বসবাস করেন। সুতরাং আমরা ওইভাবে সমন্বয় করছি। যদিও আমরা পরিকল্পনা করতে পারিনি। আমাদেরও তো তারা বলেনি যে আগামী তিন দিন বন্ধ থাকবে বা আগামী পাঁচ দিন বন্ধ থাকবে। তারা বলছে, আজ রাত ১টা পর্যন্ত বন্ধ, আবার বলছে কাল সকাল ৭টা পর্যন্ত বন্ধ। এভাবে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীবাহী পরিবহনের পরিকল্পনা করা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION