কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশেষ আলোচনাসভা ও কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, পিপিএম-সেবা, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি মাহবুব আলী সোহেল, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply