পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠক করেছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভুইঁয়া মাসুম।
১০ অক্টোবর শনিবার বিকেলে সাদিপুর এলাকায় সাদেক হাজীর বাড়িতে উঠান বৈঠক করেন।
এ সময় সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাদেক হাজীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভুইঁয়া মাসুম, বিশেষ অতিথি, আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা, আলহাজ্ব নুরুজ্জামান, আলমগীর অধ্যাপক ইব্রাহিম, নাসিরুদ্দিন মিয়, শাহজাহান ভুইয়া, এডভোকেট মোবারক মোল্লা এরা সবাই সহ সভাপতি সাদিপুর ইউনিয়ন বিএনপি। যুগ্ম সম্পাদক, বিল্লাল হোসেন, আকাশ মাহমুদ, এএডভোকেট আল আমিন শাহ, আয়াতুল্লাহ, সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আওলাদ হোসেন, পরশ ভুইয়া, ছাত্র দল নেতা শাহাদাত হোসেন রনি, আল আমিন অভি, সেলিম খন্দকার, রহিম বাদশা, আমান বারী। শ্রমিক দল জাহাঙ্গীর আলম মনা, মোজাম্মেল ভুট্টু, সেচ্ছাসেবক দলের ডালিম শিকদার, কৃষকদলের রোকুনুজ্জামান, সুমন মোল্লা, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, আমি সাদিপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক পরিবেশের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সাদিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনদুর্ভোগ নিরসনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply