1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী - Bangladesh Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ১৭ বছর সরকার জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিল: এস এম জিলানী কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক বা টিকে থাকুক—ষড়যন্ত্রকারীরা তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসব চক্রান্তকারীর ষড়যন্ত্রে প্রতিষ্ঠানটি যেন স্থবির ও দুর্বল হয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে টঙ্গীর হোন্ডা রোডে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড’-এর আধুনিকায়ন ও নতুন আঙ্গিকে নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এই ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড’-এর কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ সময় পর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে পুনরায় নতুন উদ্যমে উৎপাদন শুরু করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রত্যেককে উদ্যমী ভূমিকা নিয়ে কাজ করে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আব্দুল খালেক।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘উইলকিনসন সর্ড কোম্পানি’র সঙ্গে বিএসইসি-র চুক্তির মাধ্যমে টঙ্গীতে ০.৮৯ একর জমির ওপর কারখানাটি স্থাপনের সূচনা ঘটে। ১৯৮৫ সালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়।

দীর্ঘদিন পর ২০১৮ সালে কারখানার পুরনো যন্ত্রপাতি সংস্কার, আধুনিকায়ন এবং নতুন পণ্য হিসেবে ডিসপোজেবল রেজর সংযোজনের লক্ষ্যে ৫২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক প্রকল্প গ্রহণ করা হয়। সফলভাবে প্রকল্প শেষ হওয়ার পর আজ (শনিবার) এর বাণিজ্যিক যাত্রা শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION