1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, জব্দ দুই মোবাইল টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নতুন দায়িত্বে রেজা কিবরিয়া অফিস শুরুর সাড়ে তিন ঘণ্টা পর হাজির ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে: কোটালীপাড়া উপজেলা প্রশাসন

কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১৮ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’—সংবলিত পোস্টার লাগানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম লিটন মন্ডল। তিনি গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।

পোস্টারটির উপড়ে বামপাশে জয় বাংলা’এর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর,রহমান সজীব ওয়াজেদ জয়,শেখ ফজলুল করিম সেলিম এর ছবি।মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান’এবং ডানপাশে জয় বঙ্গবন্ধু এর নিচে
আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা রয়েছে।

এতে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে। পোস্টার লাগানোর সময় বিএনপির কয়েকজন লিটন মন্ডলকে আটক করেন।

এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রিয়াদ মাহমুদসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরিসহ থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION