1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন - Bangladesh Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছর সরকার জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিল: এস এম জিলানী কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে সৌদি পাঠানোর নামে প্রতারণা ; ১৫-২০ জনের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ; দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’ বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে : ছাত্রদলের সদস্য সচিব নিশাত মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরলক্ষীবর্ধন গ্রামের মো. মামুন ইসলাম (২৩), মো. কামাল হোসেন (২৫), মো. রবিউল মৃধা (১৩) ও মো. মোহাম্মদ খান (১৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল জানান, আটক চারজনের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনি বিধান: ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর অধীন প্রণীত মৎস্য বিধিমালা, ১৯৮৫-এর ১৩ বিধি অনুসারে কার্যকর করা হয়েছে।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় আইনের ৩ ধারার অধীন প্রণীত বিধি বা ৪ ধারার অধীন জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION