1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা - Bangladesh Khabor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী সরানো হচ্ছে সচিবালয় ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্টের রায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি কোনো অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সময়ে দায়িত্ব পালন করা অন্য সংসদ সদস্যদেরও দুর্নীতিমুক্ত থাকার নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা বলেন, ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে আমি নিজের বিবেক ও সজ্ঞানে বলছি, এই সাড়ে ছয় মাসে এক টাকারও সরকারি দুর্নীতি আমার দ্বারা হয়নি। আমার পাশে যারা বসে আছেন, তারাও একই নিশ্চয়তা দেবেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য আসবে। বাকি ২১২ জন সংসদ সদস্য দুর্নীতি করেননি—এমন নিশ্চয়তা দিতে পারলে তারা রাজনীতি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চিনি উৎপাদন ও আমদানিনির্ভরতা নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তার দাবি, দেশে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। অথচ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদন কম হওয়ায় বিপুল পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়।

তিনি বলেন, দেশের বন্ধ চিনিকলগুলো চালু করা গেলে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব। এতে বিদেশের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বাজারে সিন্ডিকেটের প্রভাবও নিয়ন্ত্রণে রাখা যাবে।

আমির হামজা বলেন, আমরা চাই, নিজেদের সম্পদ কাজে লাগিয়ে চিনির উৎপাদন বাড়াতে। আমাদের মিলের অধীনে প্রায় ৭২০ বিঘা জমি পড়ে আছে। এত সম্পদ থাকার পরও বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে কেন?

সরকারের সমালোচনা করে আমির হামজা বলেন, দেশে সার, বীজ, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে মানুষের উদ্বেগ থাকলেও এসব সমস্যা সমাধানে সরকারের যথেষ্ট মনোযোগ দেখা যাচ্ছে না। বরং দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION