1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড - Bangladesh Khabor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খান -এর জানাজায় মানুষের ঢল শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ সোনারগাঁয়ে সাদিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে ৮ জেলের কারাদণ্ড

বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ১৯দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার ধুলিয়া, চন্দ্রদ্বীপ, মঠবাড়িয়া ও মমিনপুরসহ তেঁতুলিয়া নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে রয়েছেন রিপন সিকদার (২৫), মো. জামাল হাওলাদার (২৭), মো. ছালাম খান (৪২), মো. জাকির (১৯), গনি সরদার (২৯), মো. আবুল কালাম (১৯) ও মো. পারভেজ (২৯)। তাঁরা বাউফল, বাকেরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাতজনকে কারাদণ্ড দেন। অপ্রাপ্তবয়স্ক আটজনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজসহ প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION