1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ছিনতাইকারীদের হামলায় আহত খুলনায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপি মো. আলী হোসেন ফকির।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তারা হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা আহত পুলিশ কর্মকর্তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমানে বিশেষ অভিযান চলছে। আমাদের একজন পুলিশ সদস্য খুলনায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার উভয় হাতের রগ কেটে যায়।

আইজিপি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION