1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে সরকারের বাজেট বরাদ্দের আলোকে মন্ত্রণালয়াধীন যেসব প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি রয়েছে, সেগুলো অনুসন্ধানের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সভাপতি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা স্পষ্টভাবে কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি ও বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, নাগরিক সেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় করতে হবে। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সাঈদ আহমেদ বলেন, সমস্যা সমাধানে প্রচলিত ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের স্মরণ রাখতে হবে, তারা প্রজাতন্ত্রের কর্মচারী-কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন।

বৈঠকে রাষ্ট্র সংস্কারে মনোভাবের পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব সংস্থার মধ্যে রয়েছে- বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এবিএম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম অংশ নেন।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION