1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন- “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। কেবল সরকারের উদ্যোগ নয়, ব্যক্তিপর্যায় থেকে সতর্ক থাকলে এবং প্রতিটি পরিবার দুর্যোগ সহনশীল প্রস্তুতি নিলে উপকূলীয় এই অঞ্চলে ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।”

​আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ হাসান, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক নুরুল আলম, বাউফল ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, স্থানীয় এনজিও প্রতিনিধি সাইফুল ইসলামসহ রাজনৈতিক সংগঠনের নেতাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION